1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল সুপারি উৎপাদনে সমৃদ্ধ বরিশাল, বছরে ১ লাখ ৮ হাজার ৬৬৬ টন ওটরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন কামরুজ্জামান টুলু বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত গলাচিপায় বিরোধীয় জমির সালিশ নিয়ে বিড়ম্বনা, চাষাবাদে অনিশ্চয়তা গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বাকেরগঞ্জ বিএনপিতে যোগদান

চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি সিএনজি (চট্টগ্রাম থ- ১২-৪৪৭০) হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। হাটহাজারী অতিক্রম করার সময় ইঞ্জিন ওভার হিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এসময় দ্রুত সিএনজি থেকে চালকসহ যাত্রীরা নেমে যেতে সক্ষম হন।

পরে সম্পূর্ণ সিএনজিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সিএনজিচালিত অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. আলমগীর বলেন, হাটহাজারী থেকে যাত্রী নিয়ে হাটহাজারী আসা মাত্র গাড়িতে আগুন ধরে যায়। আমি এবং যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে রক্ষা পাই। সিএনজি চালিয়ে আমার পরিবারের ভরণ-পোষণ করতাম।

এখন আমার রুজি-রোজগারের গাড়িটি পুড়ে গেছে। কিভাবে জীবিকা নির্বাহ করব কিছুই মাথায় আসছে না। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network