1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ৫২পিস ইয়াবাসহ জিকু গ্রেপ্তার   - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল সুপারি উৎপাদনে সমৃদ্ধ বরিশাল, বছরে ১ লাখ ৮ হাজার ৬৬৬ টন ওটরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন কামরুজ্জামান টুলু বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত গলাচিপায় বিরোধীয় জমির সালিশ নিয়ে বিড়ম্বনা, চাষাবাদে অনিশ্চয়তা গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বাকেরগঞ্জ বিএনপিতে যোগদান

গলাচিপায় ৫২পিস ইয়াবাসহ জিকু গ্রেপ্তার  

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক যুবককে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে গলাচিপা থানার মুশুরিকাঠী এলাকার শাহ আলম মৃধার বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (নিঃ) মো. নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ সময় রান্নাঘরের ভেতর থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ জিকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিকু মুশুরিকাঠী এলাকার মো. শাহ আলম মৃধার ছেলে। তিনি আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) গলাচিপা থানায় ৩৬(১) ধারার সারণি ১০(ক)-এ রুজু করা হয়।  গলাচিপা থানার ওসি ইমতিয়াজ জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network