ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে,‘মাদককে না বলুন, জীবঁনকে হ্যাঁ বলুন, মাদক নয়-জীবন চাই, মাদক ছেড়ে-স্বপ্ন দেখো, মাদক মুক্ত সমাজ গড়ি একসাথে’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ‘মাদক প্রতিরোধে গঠিত পিরোজপুর জেলা কমিটির সাথে’এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক ইউএনও মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহীম মোল্লা, মাদক প্রতিরোধে গঠিত পিরোজপুর জেলা কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো.মুনিরুজ্জামান নাসিম আলি, সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, সুশীল সমাজের প্রতিনিধি সিকদার জাকির হোসেন বাচ্চু, অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. হাবিুবর রহমান, প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, প্রতিদিনের বাংলাদেশ মো. তরিকুল ইসলাম শামীম, বরিশাল বার্তার মো. আল আমীন আহম্মেদ, রেড ক্রিসেন্ট সদস্য সজিব হাওলাদার শাওন, বিডি ক্লিন সদস্য মো. মেহেদী হাসান প্রমূখ।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রণে আনতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো বেশি আন্তরিক হয়ে উপজেলা প্রশাসনের সাথে এক হয়ে কাজের গতি বাড়ানো, থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা,পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের অংশ গ্রহনে সামাজিক আন্দোলন বাড়ানোর আহবান জানানো হয়।