1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, বিলীন অর্ধশতাধিক ঘর-দোকান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, বিলীন অর্ধশতাধিক ঘর-দোকান

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। গত তিন থেকে চার দিনে অসংখ্য বসতঘর এবং ঢোলের হাট বাজারের ১৫ থেকে ৩০টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে।

হুমকির মুখে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের জনবসতি। নতুনভাষা শিখুন বুধবার (১৬ সেপ্টেম্বর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২–২৩ অর্থবছর থেকে প্রায় এক লাখ জিও ব্যাগ ফেলা হলেও নদীভাঙন ঠেকানো যায়নি। এখন পর্যন্ত সেখানে কোনো ব্লক স্থাপন করা হয়নি।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সম্পদ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। পানি কমলে শুষ্ক মৌসুমে বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন থাকবে বলেও জানান তিনি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network