1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের (মিসাইল) সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন বিকেলে সৌদি আরবে অবস্থানরত সহকর্মীরা নিহতের পরিবারকে মৃত্যুর বিষয়টি অবহিত করেন।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামক প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসন ভবনের ছাদে ছিলেন। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা (অ্যালার্ট) মোবাইল ফোনে দেখে আতঙ্কে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি।

সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তারের সঙ্গে পা পেঁচিয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মা রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেকে শেষবারের মতো দেখতে চাই, নিজের হাতে তাকে দাফন করতে চাই। সৌরভের বাবা আমির ইসলাম সরকারের কাছে দ্রুত ছেলের লাশ দেশে আনার আবেদন জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘটনাটি জেনেছি। নিহতের স্বজনেরা যোগাযোগ করলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network