1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: ২০০৬ সালে যখন প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনের, তখন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেনের বয়স মাত্র চার বছর।

সময়ের পরিক্রমায় সেই ইফতেখারই এখন জাতীয় ক্রিকেট লিগে বরিশালের নেতৃত্বে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের চার বছর পরই পেলেন দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। মিঠুনের পাশে বসেই সেই কথা জানালেন তিনি।

ইফতি এমন একটি সময়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন, যখন এনসিএলকে বাড়তি গুরুত্ব দিয়ে আয়োজন করা হচ্ছে। মিঠুনদের সময়ে যে সুযোগ-সুবিধা ও অবকাঠামো ছিল না, এবার শুরু থেকেই তা পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ইফতেখার বলেন, ‘এবার আমাদের খুব ভালো আয়োজন করছে তারা। আগে যেরকম ছিল, অবকাঠামোও সেরকম ছিল না।
এটা আরও আগে হলে অনেক ভালো হতো।

আমি প্রথমবার অধিনায়ক হিসেবে এটা পেয়েছি, আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে।’ ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন ইফতেখার। এবারই প্রথমবারের মতো এনসিএলে অধিনায়কত্ব করছেন তিনি। বয়সে তরুণ হলেও দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে।

২০০৩ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছে বাংলাদেশ। লম্বা সময় পেরিয়ে গেলে এখন অব্দি শিরোপা জেতা হয়নি বরিশালের। এবার দলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে চান তিনি।

এ প্রসঙ্গে বরিশালের অধিনায়ক বলেন, ‘গত কয়েক বছর খারাপ হয়েছে। তবে লাস্ট ম্যাচে আমরা জিতেছিলাম। আমরা চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়েছিলাম। ওরকম আমরা পারফর্ম করেছি।

আলহামদুলিল্লাহ, এবার আমি দায়িত্ব পেয়েছি। চেষ্টা করব টিমটাকে আরও ভালো করার। সিনিয়র যারা আছে, তাদের সঙ্গে কমিউনিকেশন করে টিমটাকে আরও ভালো করা, বেটার করা; এটাই চেষ্টা থাকবে।’

আগের মৌসুমগুলোতে অন্য দলগুলো গঠনের পর বাইরের ক্রিকেটারদের নিয়ে বরিশাল দল গঠন করা হতো। এবার পরিস্থিতি বদলেছে বলে জানালেন অধিনায়ক। তার দাবি, এবারের দলে বাইরের ক্রিকেটারদের আধিক্য নেই, ‘এবার আমাদের টিমে বাইরের ওরকম প্লেয়ার নেই।

আগে যেরকম ছিল, ওরকম নেই। এবার আলহামদুলিল্লাহ আমাদের কিছু ব্যাটসম্যান আছে, যারা বাইরে থেকে আসছে। তারা খুব ভালো পারফর্ম করতেছে আমাদের। এবার বাইরের ওরকম প্লেয়ার নেই। আমরা যারা আছি, সবাই এবার ট্রাই করব যে ভালো কিছু হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network