1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর)  বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
আয়োজকেরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াসির আরাফাত, ছাত্রদল নেতা সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network