1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দিনভর পাঁচবার লোডশেডিং, ঘরে টেকা দায় পরিবার নিয়ে পার্কে স্বস্তির খোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দিনভর পাঁচবার লোডশেডিং, ঘরে টেকা দায় পরিবার নিয়ে পার্কে স্বস্তির খোঁজ বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার উজিরপুরে জমি ইজারা নিয়ে বিরোধ, কৃষক-স্বজনদের ওপর হামলা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ অন্ধ ইউনুসের মাথা গোঁজার ঠাঁই নেই, ১৯৮৮ সালে এইচএসসি পাস করে এখন বাদাম বিক্রি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতির ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা:শিক্ষক-কর্মচারীদের নিন্দা -প্রতিবাদ এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার

দিনভর পাঁচবার লোডশেডিং, ঘরে টেকা দায় পরিবার নিয়ে পার্কে স্বস্তির খোঁজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বস্তি মিলছে না হাতপাখার বাতাসেও। একদিকে গরমের ভোগান্তি, অন্যদিকে বিদ্যুৎনির্ভর দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে তৈরি হচ্ছে নানা সমস্যা।

নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফয়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার লোডশেডিং হয়েছে। প্রতিবার এক থেকে দেড় ঘণ্টা থাকে না। এর মধ্যে অতিরিক্ত গরমে বাসায় থাকাও কঠিন হয়ে পড়েছে। তাই পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় বেলস পার্কে বসে সময় কাটাচ্ছি।’

কাউনিয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে মঙ্গলবার থেকে লোডশেডিং কমার কথা বলা হয়েছিল। মঙ্গলবার লোডশেডিং কিছুটা কমলেও বুধবার সকাল থেকেই ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। সরকারের কথার গুরুত্ব আমরা দিই। কিন্তু সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে, তা বাস্তবায়ন না হলে আমরা কার ওপর ভরসা রাখবো?’

মিজানুর রহমান আরও বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারবার লোডশেডিং হয়েছে। আর রাত এখনও বাকি। বারবার বিদ্যুৎ যাওয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে ঘরের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজই এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল। এভাবে চলতে থাকলে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানাই।’

নগরীর কম্পিউটার প্রশিক্ষক হারুন অর রশিদ বলেন, নগরীতে তার একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষার্থী ধরে রাখতে পারছেন না। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ইতিমধ্যে তার দুটি কম্পিউটার নষ্ট হয়েছে। ব্যবসার অবস্থা এমনিতেই ভালো নয়। তার ওপর দুটি কম্পিউটার নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

উজিরপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ বাচ্চুর কাছে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের উপজেলায় বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে।’ এ কথা বলেই তিনি হাসি দেন।

বানারীপাড়া উপজেলার বাসিন্দা জাকির হোসেন জানান, সাধারণত বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তেমন সমস্যা না থাকলেও বুধবার কয়েকবার লোডশেডিং হয়েছে। পরে তিনি জানতে পেরেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে কোনও সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রামপাল বিদ্যুৎকেন্দ্রে ঠিক কী সমস্যা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।

একাধিক ব্যবসায়ী বলেন, এমনিতেই ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। এর মধ্যে বারবার লোডশেডিং হলে ক্রেতারাও দোকানে আসতে চান না। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা।

বরিশাল বিদ্যুৎ গ্রিড স্টেশনের নিয়ন্ত্রণকক্ষে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বরিশাল নগরীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৮৫ মেগাওয়াট। এর বিপরীতে গ্রিড স্টেশনে সরবরাহ মিলছে অর্ধেকের সামান্য বেশি। ফলে চাহিদা ও সরবরাহের ঘাটতি সামাল দিতে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।

তীব্র গরমের মধ্যে এভাবে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে ভোগান্তি আরও বাড়ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন নগরী ও উপজেলার বাসিন্দারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network