1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ষণের চেষ্টাকালে ধারালো দা দিয়ে যুবককে কুপিয়ে জখম, অপর ধর্ষণকারী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ধর্ষণের চেষ্টাকালে ধারালো দা দিয়ে যুবককে কুপিয়ে জখম, অপর ধর্ষণকারী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাতের আধাঁরে কৌশলে গৃহবধূর বসতঘরে ঢুকে পড়ে বখাটে দুই যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধূকে ধর্ষণ করে। অপর যুবক ধর্ষণের চেষ্টাকালে নির্যাতিতা কৌশলে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ধর্ষককে আটক করেছে পুলিশ। তবে আত্মগোপন করেছে আহত যুবক। নির্যাতিতা ওই নারী দুই সন্তানের জননী।

গ্রেফতার ধর্ষক খায়রুল আকন (২২) ওই গ্রামের আক্কাস আকনের ছেলে। ধর্ষণ চেষ্টাকারী আহত যুবক ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গৃহবধূর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী।

এসময় খায়রুল আকন গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে সে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network