1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেতাগীতে সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণসভা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

বেতাগীতে সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণসভা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল ব্যুরোর সাবেক প্রধান পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরগুনার বেতাগীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।

বেতাগী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মহসিন খানের সঞ্চালনায় স্মৃতিচারণকরে বক্তব্য রাখেন বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কোয়েল শিকদার,সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ, সাংবাদিক মো. ইমরাত হোসেন ফোরকান, সাংবাদিক মোঃ আরিফুর রহমান সুজন ও সাংবাদিক মো: সুজন। এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে অবদান ও তার নীতিবান জীবনচর্চার স্মৃতিচারণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network