1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে আসেন ওই যাত্রী। এরপর স্ক্যানিংয়ে ধরা পড়ে স্বর্ণ।

এর মধ্যে আছে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিন্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট। জব্দ করা এসব স্বর্ণ থেকে আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরের বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসেন ওই যাত্রী। নিয়ম অনুযায়ী কাস্টমস হল থেকে স্ক্যান শেষ করা হয়। সেখান থেকে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত কর্মকর্তাদের।

পরে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এসময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান আছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথভাবে কাজ করছে। পাশাপাশি সর্বোচ্চ নজরদারি অব্যাহত আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network