1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগের ৬ কর্মী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ইউনিয়ন যুবদল অফিসে ডেকে মারধর: কয়েকদিন পর ইদ্রিস খানের মৃত্যু বেতাগীতে নামের ভুলে গ্রেপ্তার নির্দোষ নারী! এর দায় কে নিবে? দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭পরিবার পেল সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১ দুমকিতে তরমুজের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি যুদ্ধের মধ্যে দূর্যোগ, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুসলিম নারী সায়েন্স নেটওয়ার্কের যাত্রা শুরু বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেপ্তার বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’! চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম মণি

পটুয়াখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগের ৬ কর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (৫৩), বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন (৪০), ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সিকদারকে (৪০) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার হন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আজাহার আকন (৫৩)। থানা সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।

এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগীর সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জন নাম উল্লেখ করে এবং ৪০–৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন। ওসি আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network