1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বিশেষ অভিযান: ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে বিশেষ অভিযান: ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির বিশেষ অভিযানে ৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ অর্থ ৩হাজার ২শ টাকা সহ ১ জন আসামী গ্রেফতার হয়েছে।
২০ সেপ্টেম্বর রবিবার রাত ৮ টার দিকে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি এর নেতৃত্বে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন ০৮নং কানুদাসকাঠি ওয়ার্ডস্থ জনৈক আলমগীর হোসেন হাওলাদার(৫৫) এর টিনশেড পূর্ব ভিটি বসত ঘরের মধ্য মোঃ রিফাত হাওলাদার (১৯) কে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির জিডি নং-২২৩, তাং- ২০/০৯/২০২৬ ইং মূলে এসআই (নিঃ)/মোঃ হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার বিষয়ে এসআই (নিঃ)/মোঃহারুনার রশিদ বাদী হয়ে ধৃত আসামী মোঃ রিফাত হাওলাদার(১৮) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ হুমায়ুন কবির বলেন, পুলিশ এর এধরনের অভিযান‌অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্তব্য পালন করে যাবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network