1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা তাঁতীদল। বুধবার দিনব্যাপী এ কর্মসূচির আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম, ড্রেন এবং কম্পাউন্ডের ভেতরের জঙ্গল-আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামাল হোসেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি মো. মিরাজ মৃধা, সাধারণ সম্পাদক হাসান শেখ, সিনিয়র সহসভাপতি মোস্তফা বয়াতি, সাংগঠনিক সম্পাদক মো. রাজু সিকদার প্রমুখ।

তাঁতীদল নেতারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network