1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩ মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১ এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: রিজভী লুৎফর রহমান সড়কের হোটেল পুলবাগ ঘিরে জমজমাট জুয়া-মাদকের কারবার কলাপাড়ায় শিশু জিসানকে ‘রক্তের নাতি’ দাবি করলেন বিএনপি নেতা চুন্নু জবাবদিহি না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন হোস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাসুম (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা এলাকার মো. মোশারফের ছেলে। জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে টিউবওয়েল বসানোর কাজ করছেন।

বৃহস্পতিবার বিকেলে উত্তর ফুলবাগিচা এলাকায় টিউবওয়েল বসানোর জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network