1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ তল্লাশি চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় সড়কপাশের একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এই হামলা চালায় এক আত্মঘাতী বোমা হামলাকারী।

প্রাদেশিক জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও জঙ্গি হামলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পেছনে প্রধানত টিটিপি এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে দেশটিতে হামলা চালাচ্ছে জঙ্গিরা, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সংঘাতে বেশ কয়েকজন আফগান তালেবান সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ডেরা ইসমাইল খান এলাকাটি দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে হওয়ায় সেখানে প্রায় সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিরা।

সূত্র: এপি

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network