1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরে সুমা বেগম নামের এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা অসিম মৃধার বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাগুনী গ্রামের বলাহী মৃধা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ সুমা বেগম অভিযোগ করেন, ঘটনার সময় তার স্বামী বাড়ি ছিলেন না। এ সুযোগে অসিম মৃধা তার বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী সুমা বেগম আরও জানান, এর আগেও অসিম মৃধা তাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়েছে। টাকা ও পোশাক দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি তার।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা মজিবুর মুন্সি বলেন, বিলে মাছ ধরতে বের হওয়ার সময় ওই বাড়ি থেকে ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনতে পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসিম মৃধাকে জোরজবরদস্তি করতে দেখেন এবং তাকে ধরে ফেলেন।

ভুক্তভোগীর স্বামী আবদুল মালেকের সৎ বোন বিথি বেগম বলেন, হঠাৎ পাশের বাসা থেকে আমার ভাবির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে অসিম মৃধাকে দেখতে পাই।

পরে মজিবুর মুন্সি ঘটনাস্থলে এলে তারা মিলে অসিম মৃধাকে ধরে ফেলেন। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের একপর্যায়ে সুযোগ বুঝে লোকচক্ষুর আড়ালে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অসিম মৃধা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অসিম মৃধা। তার দাবি, ওই গৃহবধূর সঙ্গে কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি তিনি। ষড়যন্ত্র করে তাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে পরে রাঙ্গাবালী থানায় অসিম মৃধার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার মুঠোফোনে বলেন, গতকাল রাতে নয়াভাগুনী গ্রামে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network