1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনের দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষের এমপিও সাময়িক স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

নিয়োগ জালিয়াতি

চরফ্যাশনের দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষের এমপিও সাময়িক স্থগিত

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেনের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাঁর নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেনের ইনডেক্স নম্বর B2025831 উল্লেখ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগ ও এমপিওভুক্তির বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হলে বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ২৯ নভেম্বর ২০২৪ তারিখের নিয়োগপত্রের আলোকে ১ জানুয়ারি ২০২৫ তারিখে মাদ্রাসাটিতে উপাধ্যক্ষ পদে যোগদান করেন।
পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে পুনঃনিয়োগের প্রেক্ষিতে এমপিওভুক্তির জন্য আবেদন করা হলে তা অনুমোদিত হয়। তবে তাঁর উপাধ্যক্ষ পদে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা নিয়ে উত্থাপিত অভিযোগটি তদন্তপূর্বক নিষ্পত্তির প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় অভিযোগের বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে জানানো হয়।
এছাড়া অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network