1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যৌতুকের দাবিতে দাহ্য পদার্থ নিক্ষেপ, হাসপাতালে ভর্তি গৃহবধূ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামিনে বেরিয়েই মামলার বাদীর ওপর হামলা, আহত ২ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার বরিশালে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে নির্যাতন, বিএনপি নেতার দাবি—‘ধরতে বলেছিল পুলিশ’ পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, চিঠি ফাঁস পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক সুবিধা, শি-ট্রাম্প বৈঠকে ৮ দফা সমঝোতা

যৌতুকের দাবিতে দাহ্য পদার্থ নিক্ষেপ, হাসপাতালে ভর্তি গৃহবধূ

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৫) নামে গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপ করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ সাবেকুন নাহার জানান, তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া কয়রাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। প্রায় ২ বছর আগে পাঁচবিবি উপজেলার খাসবাট্টা তৈফিকপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে সাজু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

তাদের সাড়ে ৩ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের সময় তার পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দিলেও সম্প্রতি সাজু আরও টাকার দাবি করে আসছিল। বাবা গরিব হওয়ায় টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রাতে তার গায়ে গরম পানি বা ক্ষতিকর কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা মোশাররফ হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেকুনের স্বামী ও শ্বশুর তার গায়ে দাহ্য পদার্থ বা গরম পানি নিক্ষেপ করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মেয়ের অবস্থা কিছুটা উন্নত হলে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা পারভীন জলি জানান, রোগী দাহ্য বা প্রদাহকারী পদার্থে দগ্ধ হয়েছেন। গরম পানি নাকি এসিড ছোঁড়া হয়েছে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেছেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনার পর এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ বা মামলা পেলে পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network