1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া পাওনা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা : মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ কালাপাড়ায় প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ তালতলীতে শ্রমিকদল সভাপতি হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাউফলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, দুইজনের বিরুদ্ধে মামলা উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে পথ সবাই মিলিত হয়।

 

বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো: আলাউদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রিয়াজ মাতুব্বর। সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

 

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণ একটি স্বেচ্ছাসেবক দলের প্রয়োজনীয়তা অনুভব করে স্বেচ্ছাসেবক দল গঠন করেন। সেই থেকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

 

পরে বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network