1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় ইউপি মেম্বার মো. শরিফকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পরে বেলা সাড়ে ১১টায় গুরুতর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত মো. শরিফ উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙে দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত শরিফ জানান, মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।

হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন জানিয়েছেন তিনি। এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network