1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মায়ের সম্পত্তির বিরোধে ছেলের হাতে প্রাণ গেল বাবার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড ‘ডিসেম্বরে আ. লীগ আসছে, এ ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ পিরোজপুরে ভারতীয় কাপড়বোঝাই ট্রলার জব্দ পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট টঙ্গীতে ১০ ককটেল ও যুবলীগ-ছাত্রলীগের দুটি ব্যানার উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি নিয়ে নোটিশ, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী

মায়ের সম্পত্তির বিরোধে ছেলের হাতে প্রাণ গেল বাবার

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার তিতাসে মায়ের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলের মারধরে নুরুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তহমিদ রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক (৬৫) ওই গ্রামের মৃত করম আলী ভূঁইয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হকের স্ত্রী ও তার ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, জমির বিনিময়ে ১০ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে ৩ লাখ ৮৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে নুরুল হকের স্ত্রী জমি রেজিস্ট্রি না করে ৩ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে আসেন।

এর আগের রাতে তহমিদ রাজন তার মামাদের বাড়িতে ছিলেন। পরদিন সকালে বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে বাবার সঙ্গেও তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রাজন তার বাবা নুরুল হককে ও কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে নুরুল হক মাটিতে পড়ে যান। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তহমিদ রাজনকে আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network