1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড ‘ডিসেম্বরে আ. লীগ আসছে, এ ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ পিরোজপুরে ভারতীয় কাপড়বোঝাই ট্রলার জব্দ পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট টঙ্গীতে ১০ ককটেল ও যুবলীগ-ছাত্রলীগের দুটি ব্যানার উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি নিয়ে নোটিশ, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী

পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘরে হানা দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন হাওলাদারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম এবং তার ছেলে মেহেদী হাসানকে (২০) গুলি করা হয়েছে। এছাড়া ডাকাতদলের মারধরে আহত হয়েছেন গৃহকর্তার স্ত্রীও।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় স্বপন হাওলাদারকে কুপিয়ে এবং তার ছেলে মেহেদী হাসানকে গুলি করা হয়।

আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আহত মেহেদী হাসান জানান, গভীর রাতে দরজা ভেঙে কয়েকজন ঘরে ঢুকে তাদের মারধর শুরু করেন। তার বাবাকে কুপিয়ে এবং মাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার দাবি, তিনটি গুলি ছোড়া হয়েছে। এরমধ্যে দুটি গুলির অংশ পাওয়া গেছে এবং একটি গুলি তার হাতে রয়েছে।

ঘটনার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম। তিনি বলেন, তাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।তবে প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

একজন গুলিবিদ্ধ ও অন্যজন গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে শনিবার মামলা করার কথা রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network