1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় জমি দখল করার উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি বিটের আওতায় দক্ষিণ চর বিশ্বাস ম্যানগ্রোভ বাগানে এঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগ ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চর আগস্তি বিটে ৭৫ হেক্টর ভূমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের আওতার বাগান সৃজন করা হয়। শনিবার বিকেলে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জন স্কেভেটর দিয়ে তরমুজ বাগান করার জন্য বেড়িবাঁধ নির্মাণ করে।

খবর পেয়ে বন বিভাগের লোকজন বাধা দিলে দুর্বৃত্তরা চলে আসে। এসময় স্কেভেটর (ভেকু) ৪ শতাধিক ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে। দক্ষিণ চরবিশ্বাসের বাসিন্দা মো. শাহিন হাওলাদার জানায়, ওই চর ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ অর্থ বছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। আর বন বিভাগ ওই চরে কোন গাছ লাগায়নি প্রকৃতিগতভাবেই কিছু আগাছা জন্ম নিয়েছে।

বন বিভাগের গলাচিপা বিটের কর্মকর্তা আবদুল বারেক জানায়, এই চরে আমরা ২০১৫ সাল থেকে ম্যানগ্রোভ গাছের বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসাবে আমরা বনের মধ্যের স্কেভেটর দিয়ে বাঁধ দিতে দেখলে বাধা দেই।

গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী জানায়, মো. শাহিন হাওলাদারসহ ৪জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরর্বর্তী ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network