1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর পালিত বাবা কামাল খলিফা ওরফে লাল মিয়ার (৬০) বিরুদ্ধে। একই ঘটনায় ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন হাওলাদারের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর ঝালকাঠি সদর থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৪, তারিখ ০৪-১০-২০২৬; জিআর নম্বর ২৮৮/২৬। মামলায় অভিযুক্ত কামাল খলিফা ওরফে লাল মিয়া ও বেল্লাল হোসেন হাওলাদার ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর কামাল খলিফা তাঁদের নানাবাড়ির পাশে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। সেখানে মা, কামাল খলিফা ও তরুণী একসঙ্গে বসবাস করতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কামাল খলিফা তাঁর সঙ্গে অশোভন আচরণ করতেন। মায়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো ও অনৈতিক আচরণ করার অভিযোগও রয়েছে। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয়। এরপর বিভিন্ন সময় একইভাবে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে দাবি করেছেন ওই তরুণী।

মামলার এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় ও পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার কথিত একটি ঘটনার সময় সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লাল হোসেন তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপরও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁকে অনৈতিক সম্পর্কে বাধ্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত দুজনের আচরণে সন্দেহ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তরুণীর মা তাঁকে নজরদারিতে রাখেন। ওই দিন সকালে মা বাইরে অবস্থান নেওয়ার পর কামাল খলিফা তরুণীর কক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে তাঁর মা সেখানে গিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। এ সময় কামাল খলিফা তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে তরুণী তাঁর মায়ের কাছে কথিত ঘটনাগুলো খুলে বলেন। এরপর মাকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করেন তিনি। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network