1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার ওমানের উপকূলের কাছে এমটি অন পিস নামের জাহাজে প্রজেক্টাইল আঘাত হানলে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। হামলায় মোট ১২ জন ক্রু আহত হয়েছেন, যাদের ১১ জনই ভারতীয়।

এক বিবৃতিতে এমইএ বলেছে, ওমানের উপকূলের কাছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার নিন্দা জানাই। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ১৯ জন ক্রুর মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। জানা গেছে, ১২ জন ক্রু আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভারতীয়।অঞ্চলটিতে জাহাজে হামলার ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এমইএ বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করছে তারা।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।

ওমানি কর্তৃপক্ষের সহযোগিতায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ওমানের খাসাব শহরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে ভারত।

সূত্র : এনডিটিভি

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network