1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আন্তর্জাতিক মানের কার্গো হ্যান্ডলিং সক্ষমতার পথে পায়রা বন্দর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

আন্তর্জাতিক মানের কার্গো হ্যান্ডলিং সক্ষমতার পথে পায়রা বন্দর

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ৫টি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টসহ একটি পণ্যনাহী বড় আকৃতির জাহাজ ‘ ফান ঝু-৬’ (Fan zhou-6) ভিড়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে জাহাজটি ইকুইপমেন্টসহ সরসরি ফার্স্ট টার্মিনালে ভিড়েছে। এর আগে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে এম ভি জেইন এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ মেট্রিক টন পাথর নিয়ে ‘এম ভি ডা হোঙ-১৬’ নামের দুটি মাদার ভেসেল বার্থিং করে কার্গো খালাস করে। এ নিয়ে মোট তিনটি পণ্যবাহী জাহাজ সরাসরি পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে ভিড়ল। চায়না থেকে জাহাজ টি পণ্য নিয়ে আসল।
দীর্ঘ বিরতির পর আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টবাহী জাহাজ ‘ ফান ঝু-৬’ এর আগমনের মাধ্যমে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে ( জেটিতে) পুনরায় সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম শুরু হলো। ৬ মিটার গভীরতার ১৭০ মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ বার্থিং এর ঘটনায় বন্দরের জেটি অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জাহাজে আসা ৫ টি ইকুইপমেন্ট হচ্ছে ৮০ টন ধারণ ক্ষমতার ২ টি এসটিএস ক্রেণ।
৪০ টন ধারণ ক্ষমতার ২ টি আরটিজি ক্রেণ। ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেণ।এই জাহাজটি আসায় বাড়ছে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা। পায়রা বন্দরের সহকারী পরিচালক আজিজুর রহমান (ট্রাফিক) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এর মধ্য দিয়ে দ্রুত ও দক্ষ হবে কার্গো-কনটেইনার হ্যান্ডলিং নতুন সংযোজিত এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড ও আনলোড কার্যক্রম পরিচালনা করা হবে।
একই সঙ্গে এসটিএস ক্রেনের মাধ্যমে ট্রেইলার থেকে কনটেইনার লোড-আনলোড এবং ইয়ার্ডে কনটেইনারের সুশৃঙ্খল সংরক্ষণ ও স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে।
অন্যদিকে, এমএইচজির মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার ডিসচার্জিং/শিপিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।
ফলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।
বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস সাইফ-উল- ইসলাম বলেন, ‘(পায়রা বন্দরের প্রথম টার্মিনালে এসব আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথ সুগম হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বৃহৎ মাদার ভেসেল হ্যান্ডলিংয়ের সম্ভাবনা ভবিষ্যতে ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বৃদ্ধি করা হলে অধিক ড্রাফটের বৃহৎ মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আসতে সক্ষম হবে।
এর ফলে একদিকে যেমন বৃহৎ পরিমাণ কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে, অন্যদিকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বৃদ্ধি পাবে এবং এ থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় করতে সক্ষম হবে।
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক এসব কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টের সংযোজনকে পায়রা বন্দরের আধুনিকায়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এসময় পায়রা বন্দরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network