1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, জনসাধারণের চলাচলে সুবিধা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় নাগরিকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত সভায় লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, প্রধান সহকারী মো. শাখাওয়াত হোসেন, হিসাব রক্ষক আব্দুল গণিসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শহর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network