1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে তৎপরতা, মোদী-ত্রিবেদীর বৈঠক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে তৎপরতা, মোদী-ত্রিবেদীর বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সম্ভাব্য সফরসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক হয়ে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই হাইকমিশনারের এই সফর বলে ধারণা করা হচ্ছে।

তবে, হাইকমিশনারের এই সফর বা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে, সোমবার পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো বলেননি যে, তিনি ভারত সফর করবেন না। ভারতের হাইকমিশনার এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করছি, দিল্লি তার মতামতকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।’

সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদীর বৈঠকের আগে উভয় পক্ষের যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে বৈঠক আয়োজন করে কোনো লাভ নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে-বাণিজ্য, ব্যবসা, পানিসহ অনেক বিষয়। আমরা ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত ইতিবাচক।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network