নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জিরোপয়েন্ট এলাকায় অভযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। নলছিটি থানায় দায়ের করা মামলা নম্বর-৮। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জিরোপয়েন্ট এলাকায় অভযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। নলছিটি থানায় দায়ের করা মামলা নম্বর-৮।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।