1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। জব্দ করা তেলের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে অভিযান চালিয়ে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে থেকে ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

পরে ফ্যাক্টরির মালিকের গোডাউনে অভিযান চালিয়ে আরও ২৮ ব্যারেল তেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, ফ্যাক্টরির সামনে সড়কের ওপর ২২ ব্যারেল তেলবোঝাই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পরে মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। সব মিলিয়ে ৫০ ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই ফ্যাক্টরিতে অপরিশোধিত ও নিম্নমানের তেল ব্যবহার করে চানাচুর তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, তেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত চলমান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network