1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় নকল ফুল এস্কেল ডিটারজেন্ট বিক্রি, জরিমানা ও পিকআপ জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ঝালাই মেশিন চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশালে ২১ জেলার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ২১ দিনের জেল মহালয়ায় কুয়াকাটা সৈকতে ভক্তদের ভিড়, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

ভাণ্ডারিয়ায় নকল ফুল এস্কেল ডিটারজেন্ট বিক্রি, জরিমানা ও পিকআপ জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল ‘ফুল এস্কেল’ ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া বন্দরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। অভিযুক্ত নাসির উদ্দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে প্রায় ৩২০ টাকা মূল্যের ডিটারজেন্ট পাউডার মাত্র ১০০ টাকায় দুই কেজি হিসেবে বিক্রি করা হচ্ছিল। প্যাকেটগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ ছিল না।

বরং এসব তারিখ ইচ্ছামতো নির্ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্যাকেটের উপাদানের সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ও অনুমোদিত নমুনার মিল পাওয়া যায়নি।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়। অভিযানকালে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, প্যাকেটজাত ডিটারজেন্ট পাউডার অত্যন্ত নিম্নমানের। এ ধরনের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নকল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network