1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সঞ্জিব দাস// ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিলোন সিকদার, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা মো. সোহরাব হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। তিনি কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় বক্তারা বলেন, কন্যাশিশুর সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্যবিবাহ ও সব ধরনের বৈষম্য বন্ধ করতে হবে।

পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। অল্প বয়সে বিয়ে কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে।

তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, উপযুক্ত শিক্ষা, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাসের সুযোগ পেলে কন্যাশিশুরা সমাজের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তাদের বোঝা হিসেবে নয়, বরং দেশের উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং তাদের স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীয়সী ও সুমাইয়া আক্তার কন্যাশিশুর অধিকার, শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে বক্তব্য দেয়। এ সময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকেরাও আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা থেকে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network