1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মো. কাউছার আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কাউছার (৩৮) নগরীর ৪নং ওয়ার্ড যুবদল নেতা এবং তার বড় ভাই কবির হোসেনও বিএনপি নেতা।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ছত্রখিল এলাকায় বিরোধপূর্ণ একটি জমি নিয়ে সালিশ হয়। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কোনো পক্ষের নাম জানা যায়নি। কাউছার তাদের একটি পক্ষের লোক।

শুক্রবার সকালে কাউছার বিরোধপূর্ণ জমির কাছে গেলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে মাথায় এবং ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এদিকে এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ এবং ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network