1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক নারী বেসরকারি হাসপাতালকর্মীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মোঃ আলাউদ্দিন।
মামলার আসামিরা হলেন ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), হাসপাতালের চিকিৎসক পরিচালক মোঃ নাহিদ ইসলাম (৩৫) এবং সাবিনা আক্তার (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
চিকিৎসকের জন্য তিনটি মোগলাই পরোটা কিনে বাসায় পাঠান লামিয়া। চালক আবু বক্করের মাধ্যমে নাস্তা পাঠাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লামিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়াকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। এ সময় পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারার পাশাপাশি জুতা দিয়ে পেটানো হয়।
এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করেন তাঁর স্বামী। এ ছাড়া তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
পরে খবর পেয়ে আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানা যায়নি। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন,“এ ঘটনায় মামলা এজাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network