1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩০০টি শাড়ি এবং ১৭টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে বিতরণের জন্য ৩০০টি শাড়ি হস্তান্তর করা হয়। পাশাপাশি উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন-এটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network