1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুজিববাদী সরকারই জনগণকে বিভাজন করে রেখেছিল: নাহিদ ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

মুজিববাদী সরকারই জনগণকে বিভাজন করে রেখেছিল: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//পতিত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কখনো রাজাকার বনাম মুক্তিযোদ্ধা কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনোবা ধর্মনিরপক্ষতা আখ্যা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিবাদের আদর্শে গড়া মুজিববাদী সরকার।

 

তিনি বলেন, তারা চাইলেই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারতেন কিন্তু তারা তা করেননি। এই বিভাজনকে ভিত্তি করে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদী সংবিধান গোড়া থেকে একটি ফ্যাসিস্টবাদী সংবিধান ছিল। যেটি সমাজ ও রাষ্ট্রকে বিভাজন করে রেখেছিল।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সব বিভাজন দূর হয়েছে। সবাইকে ঐক্য করতে পেরেছি। বাংলাদেশপন্থার মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবো।

 

এসময় এনসিপির বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network