1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কাঁকড়াসহ আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কাঁকড়াসহ আটক ৩

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাসে অবৈধভাবে বনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন বাটলুয়ার ঠোটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী ও (৪১) আ. রহমান (৩৭)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোনো কিছু দেখাতে না পারায় তাদের আটক করি।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ও বনের জীববৈচিত্র্য রক্ষাসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network