1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’ নামের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই যান চলাচল বন্ধ হয়ে পড়ে মহাসড়কে। দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network