1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা আদালত চত্বরে স্থানীয় শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

 

‎নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বড় ভাই বিদেশে থাকেন। এ সুযোগে ভাইয়ের স্ত্রী জান্নাতি আক্তার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে জান্নাতি ও কালাম মিলে পরিকল্পিতভাবে তার মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

 

মানববন্ধনে আরও জানানো হয়, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network