1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাস এসে থামে। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর কে বা কারা তাতে আগুন দেয়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করে।

বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌঁছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রলবোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রীরা দ্রুত নেমে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় তারা খবর পায়। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, সন্ধ্যায় নগরীর নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে বের করা হবে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network