1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোটের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই গণভোট। সংগঠনের নেতাকর্মীরা বলেন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ২২জুলাই থেকে ২৪ জু্লাই পর্যন্ত ভোটগ্রহন চলবে।

ভোটের সচ্ছতা রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, বিইউ রেডিও সহ লিংকার্সের প্রতিনিধি নিয়ে করা হয়েছে নির্বাচন কমিশন প্যানেল। গণ ভোটের কারণ জানতে চাইলে ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন , প্রতিষ্ঠালগ্ন থেকে ববিতে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে। এই অবস্থায় শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের সদস্য আব্দুর রহমান জানান, “আমরা মনে করি, একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য নির্বাচিত ছাত্রসংসদ অপরিহার্য। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরা ক্যাম্পাসে একটি স্বতন্ত্র ও স্বচ্ছ গণভোট আয়োজন করছি শিক্ষার্থীদের মতামত জানার জন্য।

গণ ভোটে অংশ নেন ববির ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন,গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্রিয়াশীল সংগঠন। এসময় সকল সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র কাউন্সের এই উদ্যোগকে স্বাদুবাদ জানান। একই সাথে গণভোটের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে রায়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রসাশন সিন্ধান্ত নিবে বলে আসাবাদ ব্যাক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network