1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শ্রেণিকক্ষে টিকটক করায় ৩ শিক্ষার্থী বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

শ্রেণিকক্ষে টিকটক করায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক ভিডিও তৈরির অপরাধে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক। এর আগে শনিবার তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, কাওছার মিয়া, মো. আমির খান এবং আব্দুল করিম। তারা সবাই বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্র। প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, অভিযুক্ত তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি শুক্রবার আমাদের নজরে আসে। পরদিন শনিবার স্কুল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ে ভিডিও ধারণ, টিকটক তৈরি করা বা শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নির্দেশ অমান্য করায় এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে তাদের বহিষ্কার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network