1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শিক্ষক দম্পতির মাদরাসাপড়ুয়া ছেলে নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

বরিশালে শিক্ষক দম্পতির মাদরাসাপড়ুয়া ছেলে নিখোঁজ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকা থেকে মাহমুদ সরদার নামের ১৭ বছর বয়সী এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। সে বাবুগঞ্জের খানপুড়া আলিম মাদরাসা থেকে চলতি এইচএসসি (আলিম) পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার তার পরীক্ষা রয়েছে।

তার মা মোসাম্মৎ মাহফুজা বাবুগঞ্জের রাজগুরু নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাবা আব্দুল হামিদ সরদার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। নিখোঁজ মাহমুদ সরদারের পরিবার জানিয়েছে, গত ২২ জুলাই দুপুর ১টার দিকে বাসা থেকে বেরিয়ে মাহমুদ আর বাসায় ফেরেনি। নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি। এ ঘটনায় ওই দিনই তার মা মাহফুজা বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ঘটনা তদন্ত করছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুর রহমান। তিনি বলেন, নিখোঁজ মাহমুদের সঙ্গে একটি ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) ছিল। সেটি ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল না। তাই বাসা থেকে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network