1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে নদীতে মাছ ধরায় পাঁচ জেলের কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

লালমোহনে নদীতে মাছ ধরায় পাঁচ জেলের কারাদন্ড

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্য করে নদীতে মাছ শিকার করায় পাঁচ জেলেকে কারাদÐ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এরআগে, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ অভিযানে ওই পাঁচ জেলেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. নূরে আলম, মো. কবির, মো. হালিম বয়াতি, মো. রানা উল ও মো. মিরাজ। তারা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর অঢেল এলাকার বাসিন্দা।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network