1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে সিঁদ কেটে ঘরে ঢুকে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঝালকাঠিতে সিঁদ কেটে ঘরে ঢুকে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বিমা কর্মীর পায়ের গোড়ালি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনজিও কর্মীর নাম মো. আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত এবং ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেওয়া হয়নি।

পরে স্থানীয়রা তাকে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network