নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদী কেন্দ্রের ভূমিকম্পের প্রভাবে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ভূমিকম্পের কারণে নদী ও পুকুরের পানিও উথলে ওঠে। আচমকা কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে উঠলেও অনেকে বিষয়টি টের পাননি। নিকটজনের ফোন পেয়ে অনেকেই ভূমিকম্পের খবর জানতে পারেন।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখী মন্তব্য দেখা গেছে। অনেকে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন, আবার অনেকে টের পাননি বলেও উল্লেখ করেছেন।

 

 

 

বরিশালের নগরীতে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ঝাঁকুনিতে পুরো নগরীসহ আশপাশের এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

 

 

স্থানীয়রা জানান, এর আগে বরিশালে এত শক্তিশালী কম্পন অনুভূত হয়নি। ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

 

 

তবে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।