লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি এবং কর্তারহাট আলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে মোট ৮১ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলার নতুন এই কমিটি গঠন করা হয়।

 

এরআগে, রোবার সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন।

 

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সদস্য সচিব অধ্যক্ষ মো. সফিউল্যাহ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের চরফ্যাশন উপজেলার সভাপতি মাওলানা মো. কামাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল।