নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ -হিজলা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজীব আহসানের গণসংযোগ।
আজ সোমবার সকাল”১১টা হইতে রাত’৯ঘটিকা পর্যন্ত মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ করেন-রাজিব আহসান।
তার শৈশব কৈশোরের স্মৃতিময় পাতারহাট বন্দরের গণসংযোগ করার সময় তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ব্যবসায়ীরা তাকে তাদের মাঝে পেয়ে খুবই সানন্দে বুকে টেনে নেন ধানের শীষ প্রার্থী রাজীব আহসানকে।
এছাড়া সন্ধ্যায় পাতারহাট বন্দরের ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে গণসংযোগ করে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম তালুকদার। পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন। পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দীন চৌধুরী দীনু। বরিশাল উওর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন পিপলু। বরিশাল উওর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন। মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন। উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ।
পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা।
সাবেক মহিলা দলের সভানেত্রী মোসাঃ আলেহা বেগম।
মেহেন্দিগঞ্জ পৌর কৃষক দলের আহ্বায়ক মুন্না খন্দকার। পৌর কৃষকদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।
মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ।
সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ হানিফ জমাদার।
ছাত্রদলের সভাপতি আবুল হাসেম’সহ বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজিব আহসান মেহেন্দিগঞ্জ বাসীর কাছে দোয়া ও ধানের শীষে ভোট চেয়েছেন।