নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে গভীর রাতে আগুন লেগে বিএনপির একটি আঞ্চলিক অফিস পুড়ে গেছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজার আঞ্চলিক অফিসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। তবে ততক্ষণে অফিসের টিনশেডের কাঠামো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অফিসের গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, ফাইল, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

 

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। বিএনপির দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় প্রতিপক্ষরা নাশকতা সৃষ্টির লক্ষে অফিস ঘরে আগুন দিযে থাকতে পারে।

 

‎এদিকে অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গৌরনদী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।